আমাদের সম্পর্কে
Hustlers Digital ঢাকার মিরপুরভিত্তিক একটা ছোট ডিজিটাল প্রোডাক্ট ব্যবসা। আমরা এমন জিনিস বানাই আর বিক্রি করি, যা অনলাইনে সাথে সাথে পৌঁছে দেওয়া যায়: শেখার জন্য ই-বুক আর কাজের জন্য ডিজিটাল রিসোর্স।
আমাদের মূল কাজ বাংলায় ট্রেডিং শিক্ষা। প্রতিষ্ঠাতা Raihan Shaharia নিজে ICT পদ্ধতি শিখতে গিয়ে দেখেছেন, বাংলাদেশ থেকে শিখতে গেলে ভাষা, ক্রম আর সময়ের হিসাব, এই তিনটা জায়গায় আটকে যেতে হয়। সেই দেয়ালগুলো ভাঙতেই লেখা হয়েছে বাংলা বই "ICT মাস্টারক্লাস", আর পরে তার ইংরেজি সংস্করণ "Smart Money Masterclass"। দুটো বইয়েরই লেখা আর ডায়াগ্রাম নিজের।
আমরা কোনো ট্রেডিং সিগন্যাল, বিনিয়োগ ব্যবস্থাপনা বা লাভের প্রতিশ্রুতি বিক্রি করি না। আমাদের বইগুলো শুধু শিক্ষামূলক।
ব্যবসার তথ্য
| ব্যবসার নাম | দ্যা হাসলার্স ডিজিটাল (The Hustlers Digital), ব্র্যান্ড নাম Hustlers Digital |
|---|---|
| মালিক | মোঃ রাইহান শাহারিয়া (Md. Raihan Shaharia) |
| ধরন | একক মালিকানাধীন ব্যবসা (আইটি) |
| ট্রেড লাইসেন্স | TRAD/DNCC/012280/2024, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) |
| ঠিকানা | প্লট ৩২/১, রোড: এভিনিউ ৫, ব্লক: বি, সেকশন: ৬, মিরপুর, ঢাকা ১২১৬, বাংলাদেশ |
| ইমেইল | [email protected] |
| ফোন ও WhatsApp | ০১৩১৬-৭৯৫৮৫৪ |
কীভাবে কাজ করি
- সব দাম বাংলাদেশি টাকায়, একবারই পরিশোধ, কোনো লুকানো চার্জ নেই।
- পেমেন্ট হয় পেমেন্ট গেটওয়ের নিরাপদ পেজে। আপনার PIN, OTP বা কার্ডের তথ্য আমরা কখনো দেখি না।
- পেমেন্ট নিশ্চিত হলেই প্রোডাক্ট ইমেইলে চলে যায়।
- কোনো সমস্যা হলে যোগাযোগ পেজে দেওয়া যেকোনো উপায়ে জানান।