গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬
দ্যা হাসলার্স ডিজিটাল (Hustlers Digital) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। hustlersdigitall.com, এর সাব-ডোমেইন আর অর্ডার ব্যবস্থায় আমরা কী তথ্য নিই, কেন নিই, আর কীভাবে রক্ষা করি, এই নীতিতে তা বলা আছে।
১. আমরা কী তথ্য নিই
- অর্ডার ফর্মে আপনি যা দেন: নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, আর নতুন প্রোডাক্টের খবর ইমেইলে পেতে চান কিনা।
- পেমেন্ট থেকে: ইনভয়েস নম্বর, পরিমাণ, পেমেন্টের মাধ্যম, ট্রানজ্যাকশন আইডি আর সময়। আপনার wallet-এর PIN, OTP বা কার্ডের তথ্য আমরা কখনো পাই না, পেমেন্ট গেটওয়ে তা সরাসরি প্রক্রিয়া করে।
- ইমেইল বা WhatsApp-এ যোগাযোগ করলে: আপনার নম্বর বা ঠিকানা, নাম আর মেসেজ, শুধু সহায়তার জন্য।
- স্বয়ংক্রিয়ভাবে: অর্ডারের সময় আপনার IP ঠিকানা আর ব্রাউজারের সাধারণ তথ্য। আমাদের বিজ্ঞাপন থেকে এলে Meta (Facebook)-এর কুকি (_fbp, _fbc)।
২. কেন ব্যবহার করি
- পেমেন্ট যাচাই করে প্রোডাক্ট আপনার ইমেইলে পৌঁছে দিতে
- ডাউনলোড বা পেমেন্টে সমস্যা হলে সহায়তা করতে
- অর্ডারের হিসাব রাখতে আর প্রতারণা ঠেকাতে
- আমাদের Facebook বিজ্ঞাপন কতটা কাজ করছে তা মাপতে
- শুধু আপনি সম্মতি দিলে, নতুন প্রোডাক্ট আর অফারের খবর ইমেইলে পাঠাতে। প্রতিটা ইমেইলের নিচের লিংকে এক ক্লিকে বন্ধ করা যায়। সম্মতি না দিলেও প্রোডাক্ট পাবেন।
- যে প্রোডাক্টে অর্ডার শুরু করেছেন কিন্তু পেমেন্ট শেষ হয়নি, কিছু ক্ষেত্রে সেটা শেষ করার কথা মনে করিয়ে দিতে, শুধু সম্মতি দিলে।
৩. কাদের সাথে তথ্য শেয়ার হয়
আমরা আপনার তথ্য কারো কাছে বিক্রি করি না। কাজ চালাতে শুধু নিচের সেবাগুলো প্রয়োজনীয় অংশটুকু পায়:
- পেমেন্ট গেটওয়ে: পেমেন্ট প্রক্রিয়া ও যাচাই করে।
- Cloudflare: ওয়েবসাইট, অর্ডারের রেকর্ড আর প্রোডাক্টের ফাইল নিরাপদে রাখে।
- Resend: ডাউনলোড লিংকসহ ইমেইল পাঠায়।
- Brevo: আপনি সম্মতি দিলে, ইমেইলের তালিকা রাখে।
- Meta (Facebook): বিজ্ঞাপনের ফল মাপতে। কেনাকাটা সম্পন্ন হলে আমাদের সার্ভার Meta-কে জানায়। আপনার ইমেইল, মোবাইল ও নাম পাঠানোর আগে হ্যাশ (SHA-256) করা হয়, অর্থাৎ আসল লেখা নয়, একটা একমুখী সংকেত যায়।
- Google Fonts: পেজের ফন্ট লোড করে।
আইনের প্রয়োজনে সরকারি কর্তৃপক্ষ চাইলে তথ্য দেওয়া হতে পারে।
৪. কতদিন তথ্য রাখি
- ফর্ম পূরণ করে পেমেন্ট শেষ না করলে, সেই তথ্য ৬০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
- সম্পন্ন অর্ডারের রেকর্ড রাখা হয়: প্রোডাক্ট আবার পাঠানো, সহায়তা আর হিসাবের জন্য।
- ইমেইলের তালিকায় থাকেন যতদিন না আনসাবস্ক্রাইব করেন।
৫. নিরাপত্তা
পুরো ওয়েবসাইট আর অর্ডার ব্যবস্থা এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) চলে। অর্ডারের তথ্য দেখার সুযোগ শুধু আমাদের, আর প্রতিটা অর্ডারের ডাউনলোড লিংক আলাদা ও স্বাক্ষরিত। তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়।
৬. আপনার অধিকার
আপনার কোন তথ্য আমাদের কাছে আছে জানতে, ভুল তথ্য সংশোধন করতে, বা মুছে ফেলতে চাইলে [email protected]-এ ইমেইল করুন। সম্পন্ন অর্ডারের কিছু তথ্য হিসাবের প্রয়োজনে রাখতে হতে পারে।
৭. শিশু
ট্রেডিং বিষয়ক প্রোডাক্ট ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়, আর আমরা জেনেশুনে তাদের তথ্য সংগ্রহ করি না।
৮. নীতিতে পরিবর্তন
এই নীতি প্রয়োজনে হালনাগাদ করা হতে পারে। পরিবর্তন এই পেজে প্রকাশ করা হবে এবং উপরের তারিখ বদলে যাবে।