Hustlers Digital

হোম / প্রোডাক্ট / Meta Ads মাস্টারক্লাস

Meta Ads মাস্টারক্লাস বইয়ের প্রচ্ছদ
বাংলা ই-বুক · PDF · ২০২৬

Meta Ads মাস্টারক্লাস

Facebook, Instagram আর WhatsApp বিজ্ঞাপন, একেবারে শুরু থেকে। অ্যাকাউন্ট খোলা থেকে ট্র্যাকিং, ক্যাম্পেইন, ক্রিয়েটিভ আর স্কেলিং পর্যন্ত, বাংলাদেশের বাস্তবতা মাথায় রেখে।

  • ২২৯ পেজ
  • ৯ পর্ব, ৬৬ অধ্যায়
  • Pixel ও Conversions API কোডসহ
  • পরিশিষ্ট সহ
৳৩৯০একবার পেমেন্ট · আজীবন আপনার

পরের পেজে EPS-এর নিরাপদ পেমেন্ট পেজে bKash, Nagad, Rocket বা কার্ড দিয়ে পেমেন্ট করবেন। পেমেন্ট নিশ্চিত হলেই ইমেইলে PDF চলে যাবে। অর্ডার করে আপনি আমাদের শর্তাবলি ও রিফান্ড নীতি মেনে নিচ্ছেন।

বইটা সম্পর্কে

অনলাইনে কিছু বিক্রি করতে চাইলে বাংলাদেশে প্রথম ভরসা Facebook আর Instagram-এর বিজ্ঞাপন। এই বইয়ে সেই পুরো কাজটা ধাপে ধাপে: কোথায় ক্লিক করবেন, কেন করবেন, আর কোন ভুলে টাকা নষ্ট হয়।

নয়টা পর্ব

  • পর্ব ১, ভিত্তি: Meta-র বিজ্ঞাপন কীভাবে চলে, নিলাম আর খরচের হিসাব।
  • পর্ব ২, অ্যাকাউন্ট ও কাঠামো: Business portfolio, অ্যাড অ্যাকাউন্ট, পেজ আর পেমেন্ট।
  • পর্ব ৩, ট্র্যাকিং: Pixel আর Conversions API, কোডসহ। বিক্রি ঠিকমতো মাপার ভিত।
  • পর্ব ৪, ক্যাম্পেইন তৈরি: লক্ষ্য, বাজেট, audience আর placement বেছে নেওয়া।
  • পর্ব ৫, ক্রিয়েটিভ: কোন ছবি আর ভিডিও কাজ করে, কীভাবে পরীক্ষা করবেন।
  • পর্ব ৬, পরিমাপ ও বিশ্লেষণ: রিপোর্ট পড়া, কোন সংখ্যা আসলে গুরুত্বপূর্ণ।
  • পর্ব ৭, অ্যালগরিদম মেনে স্কেলিং: ২০২৬-এর Meta (Andromeda, GEM, Advantage+) বুঝে বাজেট বাড়ানো।
  • পর্ব ৮, নীতি ও নিরাপত্তা: বিজ্ঞাপন আটকে যাওয়া আর অ্যাকাউন্ট বন্ধ হওয়া এড়ানো।
  • পর্ব ৯, রুটিন: প্রতিদিন আর প্রতি সপ্তাহে কী দেখবেন।

বাংলাদেশের জন্য আলাদা করে: ক্যাশ অন ডেলিভারি বিক্রি মাপা, +880 ফোন নম্বরের নিয়ম আর বিজ্ঞাপনের পেমেন্ট।

শিক্ষামূলক বই। কোনো নির্দিষ্ট বিক্রি বা আয়ের প্রতিশ্রুতি নেই। বইটা স্বাধীন কাজ, Meta-র সাথে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। Meta, Facebook, Instagram ও WhatsApp তাদের মালিকদের ট্রেডমার্ক।

ডেলিভারি আর রিফান্ড

পেমেন্ট নিশ্চিত হওয়ার সাথে সাথেই ইমেইলে PDF-এর ডাউনলোড লিংক যায়। ডিজিটাল পণ্য হওয়ায় ডেলিভারির পর রিফান্ড নেই, তবে ফাইল না পেলে বা সমস্যা হলে আমরা ঠিক করে দিই। বিস্তারিত: ডেলিভারি নীতি, রিফান্ড নীতি।